ইন্টারনেটে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল পেতে প্রার্থীদের আজ বৃহস্পতিবার সারা দিন ভোগান্তি পোহাতে হয়েছে। দিনভর চেষ্টা করেও এই সমস্যার সমাধান করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গতকাল বুধবার রাতে এই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে এক লাখ ৩৩ হাজার ৭০৭ জন প্রার্থী উত্তীর্ণ হন।
আজ সকাল থেকে একাধিক প্রার্থী প্রথম আলোর কার্যালয়ে টেলিফোনে অভিযোগ করেন, ইন্টারনেটে তাঁরা ফল পাচ্ছেন না। কেউ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকতে পারছেন না। ইন্টারনেট ছাড়াও টেলিটকের মাধ্যমে প্রার্থীরা এবার ফল জানতে পেরেছেন। তবে বেশির ভাগ প্রার্থীই ইন্টারনেটে ফল জানার চেষ্টা করেছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট অনুজ রায় এ সম্পর্কে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল জানতে প্রচুর লোক ইন্টারনেটে একসঙ্গে হিট করে। কিন্তু সার্ভার অকার্যকর (ডাউন) হয়ে যাওয়ায় এ সমস্যা হয়েছে। একটি বেসরকারি প্রতিষ্ঠান কাজটি দেখে। তারা অনেক চেষ্টা করেও সমস্যা ঠিক করতে পারেনি বলে তিনি জানান।
Thursday, April 29, 2010
Rusult of Primary School Bangladesh.
9:30 AM
Nadim
Posted in: 
